সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ জুন থেকে ১৮ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪০ দশমিক ৭২ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৯ দশমিক ৭২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর কমেছে ২০ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ২০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ড, সান লাইফ ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার মিলস, সাফকো স্পিনিং মিলস, হামিদ ফেব্রিকস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.