সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ জুন থেকে ১৮ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৩৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৪৮ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা এসএস স্টিল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৭৮ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়াম, আইপিডিসি, ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটার্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.