ইবিএলের এজিএমে ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

বুধবার (১১ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। সভায় ইবিএলের পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাহাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, মোফাখখারুল ইসলাম খসরু, মাহরীন নাসির, মো. আবদুর রহিম, খন্দকার আতীক-ই-রব্বানী এফসিএ এবং মসিহ মালিক চৌধুরী এফসিএ, এফসিএস অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ এবং কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস, এক্সটার্নাল অডিটর, করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক, স্বাধীন স্ক্রুটিনাইজার, ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় অংশগ্রহণ করেন। এজিএমে উপস্থাপিত সব এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালে ইবিএলের স্থিতিশীল আর্থিক সাফল্য, শক্তিশালী করপোরেট সুশাসন এবং ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে ধারাবাহিক অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন।

শেয়ারহোল্ডাররা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দেশীয় বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স, ঘোষিত লভ্যাংশ এবং টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টিতে ইবিএলের কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

আজ (১১ জুন) ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাহাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, মোফাখখারুল ইসলাম খসরু, মাহরীন নাসির, মো. আবদুর রহিম, খন্দকার আতীক-ই-রব্বানী এফসিএ এবং মসিহ মালিক চৌধুরী এফসিএ, এফসিএস উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ এবং কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.