দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফীড মিল

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফীড মিল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ১ টাকা ৯ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিবিএস লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স, সিলভা ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, মোজাফ্ফর হোসেন স্পিনিং, শমরিতা হসপিটাল ও অগ্নি সিস্টেম।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.