মার্চের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নামলো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হচ্ছে এমন আশার জায়গা থেকে তেলের দাম কমেছে।
বতর্মানে বৈশ্বিক মানদণ্ডে ব্রেন্ট ক্রড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে ৭৯ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চের শুরুর পর এই প্রথম এর দাম ৮০ ডলারের নিচে নামল।
যুদ্ধ চলাকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সর্বোচ্চ ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারে উঠেছিল। বর্তমানে সেটি কমতে শুরু করেছে। যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.