প্রতি সপ্তাহে বিকাশে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট করে ৫০ জন গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলা ‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে একাধিকবার বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করে গ্রাহকরা এ সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (১৬ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ক্যাম্পেইনে অংশ নিতে প্রতি সপ্তাহের রোববার থেকে শনিবার পর্যন্ত একজন গ্রাহককে ন্যূনতম ৭টি লেনদেন সম্পন্ন করতে হবে এবং প্রতিটি লেনদেনের পরিমাণ হতে হবে কমপক্ষে ২০০ টাকা। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
প্রতি সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক পেমেন্টকারী প্রথম ৫ জন গ্রাহক পাবেন ৫৫ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি। পরবর্তী ১০ জন পাবেন স্মার্টফোন, তার পরের ১০ জন পাবেন স্মার্ট ওয়াচ এবং এরপরের সর্বোচ্চ ২৫ জন পেমেন্টকারী গ্রাহক পাবেন ইয়ারবাডস।
এ ছাড়া নির্দিষ্ট মার্চেন্টে বিকাশ পেমেন্ট করে ‘হামজা’ কোড ব্যবহার করলে যেকোনো গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ পাবেন।
প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। দেশের ছোট মুদি দোকান থেকে শুরু করে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডশপসহ প্রায় ১০ লাখ মার্চেন্টে বিকাশ কিউআর-এর মাধ্যমে পেমেন্ট সুবিধা চালু রয়েছে।
এ ছাড়া বিকাশ অ্যাপের ‘পে-লেটার’ সুবিধার মাধ্যমে জামানতবিহীন ঋণ নিয়ে কেনাকাটা করা যায়। পাশাপাশি অ্যাপের সঙ্গে সংযুক্ত ভিসা কার্ড ব্যবহার করেও পেমেন্ট করা সম্ভব। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক থেকে অ্যাড মানির মাধ্যমে সহজেই বিকাশ অ্যাকাউন্টে অর্থ আনার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.