সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০৭ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে মোট ৪৩৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০ টি, কমেছে ১৭২ টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি কোম্পানির শেয়ারের দর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.