সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন চট্টগ্রাম অঞ্চলের ১০টি শাখার অংশগ্রহণে গত বৃহস্পতিবার ( ১১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের প্রশাসক মো. আবুল বাসার, সহযোগী প্রশাসকবৃন্দ আছাদুল মোস্তফা, হাম্মাদা আবদুল আতি, ড. মোহাম্মদ বজলুল করিম এবং রওশন আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং ব্যাংকের বিনিয়োগ বাড়ানো, বৈদেশিক বাণিজ্যে গতিশীলতা আনা, নতুন আমানত সংগ্রহসহ খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.