সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুন থেকে ১১ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭ দশমিক ০৭ শতাংশ কমেছে। এতে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮০ টাকা ৩০ পয়সা।
দর পতনের এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়াও তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দরও ১৮ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
দর পতনের এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো – মেঘনা কনডেন্স মিল্ক, ফাস ফাইন্যান্স, এমারেল্ড অয়েল, ইসলামী ব্যাংক, মেঘনা পেট, প্রাইম টেক্সটাইল এবং বেঙ্গল উইন্ডসোর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.