সারা দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও এক শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়া কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১২৬ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। অন্যদিকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫১ জনে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬৪৩ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.