কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ১২ জনকে পুশ-ইন চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে বিএসএফের ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়।

প্রতিহত হওয়া ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ভোরে এ ঘটনায় স্থানীয়রা ও বিজিবি যৌথভাবে দ্রুত পদক্ষেপ নেয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। পুরো এলাকা বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.