২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করছেন তিনি।
বাজেটে চাল-ডালসহ ৬০ পণ্যের দাম কমবে বাজারে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনতে সরকার আমদানিকারক ও সরবরাহকারীদের জন্য বড় কর ছাড় দিয়েছে। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি ও লবণের মতো ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর কমানো হয়েছে। আগে এসব পণ্যের ওপর উৎস কর ছিল ২ থেকে ৫ শতাংশ। এখন তা এক ধাক্কায় কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাজারে এসব পণ্যের দাম দ্রুতই কমবে বলে আশা করা হচ্ছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য বাজারে শান্তি ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। গত কয়েক বছরের অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে আমরা একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়তে চাই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.