আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে একাধিকবার পুঁজিবাজারের প্রসঙ্গ টেনেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানিয়েছেন অতীতে এই বাজারে অনিয়ম-অব্যস্থাপনার কথা। তুলে ধরেছেন বাজারে সংস্কার ও উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা।
আজ বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক ও আস্থাভিত্তিক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মর্মে জানিয়ে নিচের ব্যবস্থাগুলোর কথা বলেন তিনি-
# ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ কর অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপাল সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে।
# আইপিও প্রক্রিয়া সময়নির্ধারিত ও প্রযুক্তিনির্ভর করা হবে। আবেদন দাখি আনুষঙ্গিক দলিলাদি, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন ও অনুমোদনের ধা অনলাইনে সম্পন্ন করা হবে।
# ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে।
# পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, Asset Management Company (AMC), মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে।
# কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে।
# সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিলসহ বিভিন্ন financing instruments-এর ব্যবহার বাড়ানো হবে।
# বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার ও সংশ্লিষ্ট সংস্থার তথ্যব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে।
# দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে regional dual listing-এর সম্ভাবনা যাচাই করা হবে।
# নিরীক্ষক, মূল্যায়নকারী, issue manager সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের professional liability framework এবং liability insurance প্রবর্তন করা হবে।
# পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় (Sattlement Time) বর্তমানের T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে।
# বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং Non-Resident Investors Taka Account-এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবাসন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.