ইরানের ওপর হামলা আপাতত বন্ধ থাকবে, এমন ঘোষণা দেওয়ার একদিন পরেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল।
হেজবুল্লাহ যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তাই তাদের জোরালো জবাব দেওয়া হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র দাবি করেছেন।
সাধারণত কোনো স্থানের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে থাকে।
এবারের নির্দেশনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবিসি সংবাদদাতারা বলছেন, কারণ এবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি এলাকাকেও খালি করতে বলা হয়েছে।
সোমবারই ইরানের পর ইসরায়েলও ঘোষণা দিয়েছিল, আপাতত তারা হামলা বন্ধ করছে। তবে তেহরান আবার হামলা চালালে তারাও হামলা চালাবে।
অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছিল, তারাও যুদ্ধবিরতি করছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা চললে তারাও জবাব দেবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.