আপাতত ইসরায়েল ইরানের ওপর হামলা চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
একটি টেলিভিশন ভাষণে তিনি দাবি করেন, ইরান ও হেজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তবে তিনি এটিও ইঙ্গিত দিয়েছেন যে, তাদের সাথে লড়াই এখনো শেষ হয়ে যায়নি।
তিনি বলেন, ইরান থেকে যদি ইসরায়েলের ওপর আরো হামলা চালানো হয়, তবে তার সরকার জোরালো জবাব দেবে। একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তারা।
নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ফোনালাপের কথাও উল্লেখ করেন। গত রোববার হামলা শুরু হওয়ার পর ট্রাম্পের সাথে তার কথা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.