বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান মোঃ মাসুদ খান, এফসিএ, এফসিএমএ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।
সোমবার (৮ জুন) রাজধানীর আগা্রগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে চেয়ারম্যান মোঃ মাসুদ খানের সঙ্গে সাক্ষাত করে অভিনন্দন জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডিরেক্টর খন্দকার সাফ্ফাত রেজা, সিএফও ও কোম্পানি সেক্রেটারি মিস খাইরুন্নেছা, এফসিএমএ, এসিসিএ, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সায়মন ইবনে মুজিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.