বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান মাসুদ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডিরেক্টর খন্দকার সাফ্ফাত রেজা, সিএফও ও কোম্পানি সেক্রেটারি, মিস খাইরুন্নেছা, এফসিএমএ, এসিসিএ, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সায়মন ইবনে মুজিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.