ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
এক কর্মকর্তা জানান, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ অন্যান্য অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়।
জানা গেছে, হাউজ রানি এলাকার সরু গলিতে অবস্থিত এই হোটেলে প্রায় ২৫টি কক্ষ ছিল। সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে চিকিৎসার জন্য ভারতের রাজধানীতে আসা কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন।
এদিকে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.