সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৮ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৮ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৪৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫১ টি, কমেছে ৬৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টি কোম্পানির শেয়ারের দর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.