ঈদুল আজহার ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দর পতনের তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের দর কমেছে ৬ দশমিক ০৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর পতনের এ তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, প্রগতি ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.