চট্টগ্রাম বহিনোঙরে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট। কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্ত।

এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.