আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এই সব তথ্য জানায়।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কোরবানি পশুর কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ এপ্রিল অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে ছাড়ানো, চামড়ায় পর্যাপ্ত পরিমাণে লবণ ব্যবহার এবং সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তার যোগাযোগ নম্বর ০১৬১৭-৩৩৮০৬৭।
সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা গেলে অপচয় কমবে এবং দেশের চামড়া শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.