সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ০০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭৮ ও ২ হাজার ২০ পয়েন্টে।

ডিএসইতে মোট ২০৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টি, কমেছে ১৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.