সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ২ ঘণ্টা অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২৭ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭৭ ও ২ হাজার ২৩ পয়েন্টে।
ডিএসইতে মোট ৪৭৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৫টি, কমেছে ৬৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ারের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.