মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি রাজশাহীতে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২১ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসেন খান, নির্বাহী পরিচালক (গ্রেড-১), বাংলাদেশ ব্যাংক, রাজশাহী; সম্মানিত অতিথি ছিলেন মতিউল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিম উদ্দিন, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী এবং শামীম আহমেদ, ডিএমডি ও ক্যামেলকো, মার্কেন্টাইল ব্যাংক।
প্রশিক্ষণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন।
দিনব্যাপী এই প্রশিক্ষণের সেশনসমূহ পরিচালনা করেন মো. আব্দুর রাজ্জাক, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী; ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন ও ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।
প্রশিক্ষণে ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার মোট ১৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং কমপ্লায়েন্স বৃদ্ধি করে অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.