সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য কেন ন্যায়পাল নিয়োগের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট পিটিশন দায়ের করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.