সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস–৩০’ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৩৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬১ টির, দাম কমেছে ৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.