অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ঢাকায় পৌঁছেছে

ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ।

রোববার বিকেলে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করে।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর ঢাকার বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তাঁর মরদেহ। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে বলেও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.