আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজের চুক্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সকল কার্ডহোল্ডার (ইএমআই সুবিধাসহ) এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যগণ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

রবিবার (১৭ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমদাদুল হক ও বাচ্চু শেখ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাউছার উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. নাছির উদ্দিন, হেড অব মার্কেটিং হাদিউল করিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ মো. মুসা আলী এবং এক্সিকিউটিভ-কর্পোরেট মার্কেটিং মো. রাইসুল ইসলাম।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক স্বাস্থ্যসেবা ও ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও সহজতর সেবা নিশ্চিত করবে। এছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক সারা দেশে তাদের শাখাসমূহের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন কালেকশন সার্ভিস প্রদান করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.