লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড

বাংলাদেশের আইসিটি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মানজনক “লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২৬” অর্জন করেছে। ১২ মে ২০২৫ তারিখে কলম্বোর আইটিসি রত্নদীপা হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

রোববার (১৭ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বিতরণে উল্লেখযোগ্য বিক্রয় বৃদ্ধি এবং বাজার শেয়ার অর্জনে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৩ সাল থেকে বাংলাদেশে লেনোভো পিসি ব্যবসার নির্ভরযোগ্য বাজার নেতৃত্ব ধরে রেখেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেনোভো’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাইলেন্দ্র কাটিয়াল (ম্যানেজিং ডিরেক্টর, লেনোভো ইন্ডিয়া), নবীন কেজরিওয়াল (ডিরেক্টর, ওভারসিজ বিজনেস, লেনোভো), শেখর কর্মকার (হেড অব কনজিউমার সেলস, ওভারসিজ বিজনেস) এবং লেনোভো টিমের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হাসান রিয়াজ, সামির ভার্শনি ও সুমন রায়। তারা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং জেনারেল ম্যানেজার ও লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এই অর্জনের পেছনে রয়েছে বাংলাদেশের পার্টনারদের আস্থা, লেনোভো টিমের সহযোগিতা এবং গ্লোবাল ব্র্যান্ডের ধারাবাহিক প্রচেষ্টা। তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি খাতের সক্ষমতা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র নিরবচ্ছিন্ন অগ্রযাত্রার প্রতিফলন ঘটেছে।

উল্লেখ্য, লেনোভো বিশ্বজুড়ে নং ১ পিসি ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে এবং আন্তর্জাতিক বাজারের এই ধারাবাহিকতায় বাংলাদেশেও লেনোভো বর্তমানে নং ১ পিসি সেলিং ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.