যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রবিবার (১৭ মে) রাত থেকে প্রায় ১৮ ঘণ্টা সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস। এ সময় আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

শনিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আগামীকাল ১৭ মে রাত ১১টা থেকে সোমবার ১৮ মে বিকাল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে– বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.