সোনা ও রুপার উপর আমদানি শুল্ক ছয় শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে ভারত সরকার।
দেশটির সরকার সোনা ও রুপা আমদানির ওপর ১০% বেসিক কাস্টমস ডিউটি এবং পাঁচ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস আরোপ করায় কার্যকর আমদানি শুল্ক ছয় শতাংশ থেকে বেড়ে ১৫% হয়েছে। ফলে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ছয় শতাংশ থেকে বেড়ে প্রতি ১০ গ্রামে এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাঁড়িয়েছে। একইসঙ্গে, রুপার দামও প্রায় ছয় শতাংশ বেড়ে প্রতি কেজিতে দুই লক্ষ পঁচানব্বই টাকায় পৌঁছেছে।
বিদেশ থেকে মূল্যবান ধাতু কেনায় লাগাম টানা এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ হ্রাসের উদ্দেশ নিয়েই সরকার আমদানি শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বিশ্বজুড়ে অস্থিরতার কথা মাথায় রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অন্তত এক বছরের জন্য সোনার গয়না না কেনার আহ্বান জানিয়েছিলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা সোনায় ব্যাপকভাবে বিনিয়োগ করেছেন, ফলে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং দেশের আমদানি সংক্রান্ত ব্যয় বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.