ইরানি টেলিভিশনকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ আকবরজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, আগে এই এলাকার ব্যাপ্তি ২০ থেকে ৩০ মাইল ছিল। এখন তা বাড়িয়ে ২০০ থেকে ৩০০ মাইল, অর্থাৎ প্রায় ৫০০ কিলোমিটার করা হয়েছে।
তার মতে, জাসিক ও সিরির উপকূল থেকে তুনব-ই-বুজুর্গ দ্বীপের বাইরের এলাকা পর্যন্ত অঞ্চলকে এখন কৌশলগত অঞ্চল হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ, হরমুজ প্রণালি এখন গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমের অঞ্চলে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছিল, যেটিকে সশস্ত্র বাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।
মোহাম্মদ আকবর জাদেহর দাবি, উসকানিমূলক আচরণের পর ইরানি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর ওই জাহাজটি সঙ্গে সঙ্গে পথ পরিবর্তন করে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.