মিডল্যান্ড ব্যাংক ও ক্রেডেন্স হাউজিংয়ের মধ্যে হোম লোন সুবিধা প্রদানে চুক্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা প্রদানের লক্ষ্যে ক্রেডেন্স হাউজিং লিমিটেডর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি ০২ মে অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ক্রেডেন্স হাউজিং লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (১২ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত ক্রেডেন্স হাউজিং লিমিটেড আধুনিক স্থাপত্য নকশা ও উন্নত আবাসন সমাধানের মাধ্যমে নগর জীবনের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ঢাকার ভবিষ্যৎ নগরায়ণে অবদান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্প শহরের একটি স্বতন্ত্র ও আইকনিক স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদ জোবায়ের, পরিচালক; কণিকা কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার, রেভিনিউ ও কাস্টমার অ্যাফেয়ার্স বিভাগ; এবং রেজাউল করিম, হেড অব প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগ।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাভেদ তারেক খান, এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; মোহাম্মদ রাশাদুল আনোয়ার, এসএভিপি ও হেড অব পাবলিক রিলেশনস ডিভিশন; এবং মোহাম্মদ তারিকুল হাসান, এসএভিপি ও হেড অব ধানমন্ডি শাখা।

এই চুক্তির আওতায় ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক পিএলসি. থেকে প্রতিযোগিতামূলক শর্তে হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের জন্য একটি সহজ ও গ্রাহকবান্ধব অর্থায়ন অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. দেশের আবাসন খাতকে সহায়তা প্রদান এবং গ্রাহকদের জন্য বাড়ির মালিকানা অর্জনকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.