অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৩ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১৪ পয়সা, যা আগের বছর একই সময়ে মাইনাস ০৮ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৯ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.