বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৭৩

রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) এই অভিযান চালানো হয়।

রবিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার মিরপুর মডেল থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করে। একই দিন যাত্রাবাড়ী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.