সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ এ ব্যাংক খাতে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩ মে থেকে ০৭ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। একই সাথে দরপঅতনের এ তালিকার ৮০ শতাংশ জুড়েই রয়েছে ব্যাংক খাতের কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ।

দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ বা ৪০ পয়সা।

অন্যদিকে সপ্তাহজুড়ে ৮ দশমিক ৫১ শতাংশ দর কমার পর দরপতনের এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক।

এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইএসএন লিমিটেড, ইস্টার্ণ ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.