আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র চাঁদপুর ও কুমিল্লা জেলার আওতাধীন মোট ৭৪টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা ও উদ্বোধনী বৈঠক আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৭ মে) ব্যাংকিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. ইলিয়াস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট মালিকরা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধি কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে ডিজিটাল লেনদেন ব্যবস্থা, বিকাশভিত্তিক ক্যাশ আউট, ইসলামী ওয়ালেট, আই ব্যাংকিংসহ বিভিন্ন আধুনিক সেবা কীভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা, যেমন ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক লেনদেন, অটোমেটেড রিসিপ্ট, এসএমএস সেবা এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে ব্যবহার করে গ্রাহকদের আরও সহজ ও নিরাপদ সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্রাহকদের আস্থা অর্জন এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.