ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে জরিমানা ও অর্থ ফেরতের নির্দেশ বিএসইসি’র

মিউচ্যুয়াল ফান্ডের অর্থ বিনিয়োগে গুরুতর অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে বড় অঙ্কের অর্থ ফেরত প্রদান ও জরিমানার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড’ থেকে বেঙ্গল পলি ও এএফসি হেলথ লিমিটেডে অবৈধ বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে যথাযথ তদারকিতে ব্যর্থ হওয়ায় ফান্ডের ট্রাস্টি আইসিবি-কেও অর্থদণ্ড প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১২তম কমিশন সভায় গত মঙ্গলবার (৫ মে) অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।

বুধবার (৬ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ২০১৩ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ফান্ড হতে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড এর প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৬ লক্ষ সাধারণ শেয়ারে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২৫ টাকা দরে মোট ১ কোটি ৫০ লাখ (এক দশমিক পঞ্চাশ) সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়। উক্ত ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন হতে আদেশ জারির পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড উক্ত ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ (পাঁচ দশমিক চুয়াত্তর) ফেরত প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগকৃত উল্লিখিত অর্থ উক্ত ফান্ডে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জমা প্রদান/ ফেরত আনতে ব্যর্থ হলে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কে ৬ কোটি ৭৫ লাখ (ছয় দশমিক পঁচাত্তর) অর্থদণ্ডে দন্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ২০১৭ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ফান্ড হতে এএফসি হেলথ লিমিটেড এর প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৪৮ লক্ষ সাধারণ শেয়ারে ২ টাকা ৫০ পয়সা প্রিমিয়ামসহ প্রতিটি ১২ টাকা ৫০ পয়সা দরে মোট ৬ কোটি টাকা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়।

উক্ত ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন হতে আদেশ জারির পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড উক্ত ফান্ডে ১৪ কোটি ৮৫ লাখ (চৌদ্দ দশমিক পঁচাশি) জমা/ফেরত প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগকৃত উল্লিখিত অর্থ উক্ত ফান্ডে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জমা প্রদান/ ফেরত আনতে ব্যর্থ হলে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কে ১৬ (ষোল) কোটি টাকা অর্থদণ্ডে দন্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লিখিত সময় (৩০ দিন) অতিক্রান্ত হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে উক্ত ফান্ড ম্যানেজার কোম্পানিকে আরোপিত অর্থদন্ড নিজস্ব দায় হিসাবে পরিশোধ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও, উক্ত সময়ে অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য ১০ (দশ) হাজার টাকা করে অতিরিক্ত অর্থদন্ড আরোপ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

উপরোক্ত অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে উক্ত মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বিধায় ট্রাস্টি আইসিবি- কে ১৫ (পনের) লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিনিয়োগের উপর হঠাৎ করে সংশ্লিষ্ট ফান্ড কর্তৃক ৯৯ শতাংশ প্রভিশন রাখার বিষয়টি নিরীক্ষা প্রতিবেদনে ফান্ডের নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস যথাযথভাবে স্পষ্ট না করার কারণে মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.