গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়সহ বজ্রসহ বৃষ্টি হচ্ছে সারাদেশের বিভিন্ন জায়গায়। বজ্রপাতে প্রাণহানিও বেড়েছে কোন কোন জায়গায়। এমন অবস্থায় চার দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, ৪ দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। এর মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন মঙ্গলবার বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে সবগুলো বিভাগেই। এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আগামী সাতই মে বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে পরবর্তী পাঁচ দিনে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.