অস্ত্রহাতে ছবি পোস্ট করে ইরানি নেতাদের সতর্ক করলেন ট্রাম্প

অস্ত্রহাতে নিজের ছবি পোস্ট করে ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের ‘শুভবুদ্ধি উদয় হওয়ার’ প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান কোনো কিছু ঠিকভাবে করতে পারছে না। কীভাবে একটি পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তিতে স্বাক্ষর করতে হয়, তারা তা জানে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হুঁশ ফেরা উচিত।

সামাজিক মাধ্যমে তিনি নিজের একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তার হাতে অস্ত্র এবং পেছনে গোলা বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে।

ছবির শিরোনামে লিখেছেন- “নো মোর মি. নাইস গাই!”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.