সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটি ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট এলায়েন্স, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.