শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাঘচি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন বার্তাসংস্থা গণমাধ্যম এ খবর জানিয়েছে।

শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মূলত ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি’ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.