আনলিমা ইয়ার্নের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৩ পয়সা লোকসান ছিলো।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫ – মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা  ৩৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.