সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ল্যাম্পস, বঙ্গজ, রূপালী ব্যাংক, অগ্নি সিস্টেমস, মুন্নু ফেব্রিক্স, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.