হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল বজায় রাখা উচিত: চীনা প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি দিয়ে “স্বাভাবিক নৌ চলাচল” বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধের কারণে শুরুতে সফরটি বিলম্বিত হলেও, আগামী মে মাসে চীনে ট্রাম্প ও শি-এই দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।ৎ]

এদিকে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের “পূর্ণ সমর্থন” রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইসহাক দার চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে জাইদং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজ করতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, অঞ্চল ও এর বাইরে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.