দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ ল্যাম্পস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, এপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এপেক্স ফুড, ফনিক্স ইন্স্যুরেন্স ও ফারইস্ট নিটিং।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.