হজযাত্রা শুরুর প্রথম চার দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন দুই হাজার ৮৭০ জন। আর বেসরকারি মাধ্যমে হজযাত্রী ১২ হাজার ৪২৩ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, এই চার দিনে পরিচালিত হয়েছে মোট ৩৮ টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ছয় হাজার ১৮৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে পাঁচ হাজার ৪৫৪ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে তিন হাজার ৬৫৩ জন হজযাত্রী।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.