যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়: ইরানের রাষ্ট্রপতি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত।

সোমবার দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস বা আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরানি জনগণকে অবশ্যই দেশের বাস্তবতা সম্পর্কে অবহিত রাখতে হবে। ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি সমস্যা সমাধানে তো কোনো কাজে আসেই না, উল্টো জনগণের আস্থা নষ্ট করে।

তিনি আরো বলেন, সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়ই সততার সাথে জনগণের সামনে তুলে ধরা উচিত।

এর আগে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, পরবর্তী দফার আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.