সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা ৩২ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০২ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩২৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, দাম কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.